
দেশে, একদিনে আরো ৩ হাজার ২৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৫ জন মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ১ হাজার ৩৮৮ জন। নতুন সুস্থ হয়েছেন ২৭৮২ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫০৪৫ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৮২ হাজার ৫৪৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৮১ জন। মোট সুস্থ হয়েছেন ৪২৯৪৫ জন।
এদিকে, পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত সারাবিশ্বে ৮৫ লাখ ৯৫ হাজার ৭৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৬৪ জন। অপরদিকে সেরে উঠেছেন প্রায় ৪৫ লাখ ৪৬ হাজার ৮৯৩ জন।



