দেশবাংলা
রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ীতে প্রকাশ্যে দিবালোকে শহীদ শেখ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দূবৃত্তরা। শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহীদ শেখ পার্শ্ববর্তী পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।
জানা যায়, খানখানাপুর বাজার থেকে শহীদ শেখ মোটর সাইকেলযোগে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। পথে কাজীপাড়া ইটভাটার কাছে পৌঁছুলে পেছন থেকে অপর মোটর সাইকেলযোগে আসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পূর্ব শক্রতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন, নিহতের পরিবারের সদস্যরা।



