দেশবাংলা

তিনমাস আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় সোহানা আক্তার নামে অনাথ এক কিশোরীকে অপহরণের পর, তিনমাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে, একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, নির্যাতিতা কিশোরীর মা মারা যাবার পর, সোহানা ও তার ছোট বোনকে দেখা-শোনা করেন, তাদের দুর সম্পর্কের ফুফু আকলিমা। বাড়িতে আকলিমার ভাসুর সহিদ শেখ ওরফে সুমনের যাতায়াত ছিলো।

গত ১৬ মার্চ সন্ধ্যায় কয়েকজন মিলে সোহানাকে অপহরণ করে পিরোজপুরে আকলিমার ভাসুর সুমনের বাড়িতে, প্রায় তিন মাস আটকে রেখে ধর্ষণ করে আসছিলো। গত ১০ জুন নির্যাতিতা কিশোরী পালিয়ে বাড়ি চলে আসে এবং সুমনসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করলে, পুলিশ অভিযান চালিয়ে, ফুপু আকলিমা বেগমকে গ্রেফতার করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button