অন্যান্যবাংলাদেশ

আরো ৩,২৪০ জনের করোনা শনাক্ত, ৩৭ রোগির মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। এছাড়া ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪২৫ জনে।

অন্যদিকে সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৪৮ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। শনিবার (২০ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, প্রতিবেদন লেখা পর্যন্ত সারাবিশ্বে ৮৭ লাখ ৭৬ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৮৯৭ জন।

অপরদিকে সেরে উঠেছেন প্রায় ৪৬ লাখ ৩৯ হাজার ৫১৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ৩৬ লাখ ৭৪ হাজার ৩৬ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button