আন্তর্জাতিকএশিয়া

চীনকে চরম শিক্ষা দেয়া হয়েছে: নরেন্দ্র মোদি

লাদাখে ২০ সেনা নিহত হলেও চীনকে চরম শিক্ষা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

ভার্চুয়াল এই বৈঠকে দেশটির গুরুত্বপূর্ণ প্রায় সব বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। সবাইকে আশ্বস্ত করে মোদি বলেন, ভারতের সীমানায় ঢুকে চীনা সেনারা কোনো ছাউনি বা পোস্ট দখল ও এক ইঞ্চি জমিও কবজা করতে পারেনি।

বৈঠকে মোদি বলেন, ‘লাদাখে আমাদের ২০ জন বীর জওয়ান শহীদ হয়েছেন ঠিকই। কিন্তু তারা মৃত্যুর আগে তাদেরকে চরম শিক্ষাও দিয়েছে। আগ্রাসনের তীব্র নিন্দা করে কংগ্রেসসহ সব বিরোধী দল এই সংকটে দৃঢ়ভাবে সরকারের পাশে থাকার কথা জানায়।

তবে, সমর্থনের কথা জানানো সত্ত্বেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সরকারের সমালোচনা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button