দেশবাংলা

জগন্নাথপুর পৌরসভায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা

সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত বেড়েই চলছে। এরমধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা জগন্নাথপুর পৌরসভায়।বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত জগন্নাথপুর উপজেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ জন। তারমধ্যে পৌরসভায় ৩৭ জন।

জানা যায়, সম্প্রতিকালে জগন্নাথপুর উপজেলায় করোনায় আক্রান্ত হন ৬২ জন। এরমধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন। গত ৩০ মে থেকে বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত পৌরসভায় আক্রান্ত হয়েছেন ৩৭ জন। নতুন করে শহরের ডাক বাংলো এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছেন।

প্রথম দিকে হাসপাতাল এলাকায়, বটেরতল, হবিবপুর ভবানীপুর এলাকায় করোনা রোগী শনাক্ত হলেও দ্রুত ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। এখন পর্যন্ত যেসব এলাকায় আক্রান্ত ছড়িয়েছে সেসব এলাকাগুলো হলো শহরের ইকড়ছই আবাসিক এলাকা, ভবানীপুর এলাকা, শহীদ মিনার এলাকা, জগন্নাথপুর বাসুদেব বাড়ী আবাসিক এলাকা,কামাল কমিউনিটি সেন্টার এলাকা, বটেরতল, হাসপাতাল এলাকায, হবিবপুর ও কেশবপুর এলাকায়।

এসব এলাকায় মোট ৩৭ জন করোনায় আক্রান্ত হন। দিনদিন আক্রান্ত সংখ্যা বেড়ে যাওয়ায় গত ১৬ জুন জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন কে রেড জোন ঘোষনা দিয়ে ১৭ জুন থেকে লকডাউন কার্যকর করতে মাঠে নামে স্থানীয় প্রশাসন। পরে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমে কে জানানো হয়, সম্ভাব্য রেড জোন হিসেবে জগন্নাথপুরের এই দুই এলাকা কে চিহৃিত করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, সম্প্রতি জগন্নাথপুরে ৬২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এরমধ্যে জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন এলাকায় আক্রান্ত ৩৭ জন। তারমধ্যে ৬ জন সুস্থ। এছাড়া জগন্নাথপুরের বিভিন্ন ইউনিয়নে আরো ৯ জন সুস্থ হয়েছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিন্ধান্ত অনুয়ায়ী জগন্নাথপুর উপজেলা কে লকডাউন ঘোষনা দিয়ে আমরা তা কার্যকর করতে মাঠে কাজ করছি।

গোবিন্দ দেব, জগন্নাথপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button