অন্যান্যবাংলাদেশ

১৩ বছরের সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

প্রলম্বিত মন্দাভাবের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন নেমে এসেছে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)তে মোট ৩৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন ছিল ৬৯ কোটি ৬৫ লাখ টাকা।

ঢাকার বাজারে এরচেয়ে কম লেনদেন হয়েছিল ১৫৮ মাস আগে। ২০০৭ সালের ২৩ এপ্রিল মোট ৩৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হতবদল হয়েছিল।

 লেনদেন কমলেও রোববার ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৬২ দশমিক ৯৮ পয়েন্ট হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইতে এদিন ৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১ কোটি ৩৬ লাখ টাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button