ভাড়ায় শ্রমিক নিচ্ছে ইতালি, আশার আলো দেখছেন প্রবাসীরা

অর্থনীতি সচল করতে ভাড়ায় শ্রমিক নিচ্ছে ইতালি, সুফল ভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। করোনা পরিস্থিতি কাটিয়ে দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে, একের পর এক কার্যকরী উদ্যোগ নিচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
বিশেষ করে কৃষিখাতকে চাঙ্গা করতে,নানা সুবিধা চালু করায় সুফল ভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরা। সংকটকালে সরকারি সহায়তা পেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এখন আশার আলো দেখছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা।
ইউরোপ জুড়ে দক্ষ কৃষি শ্রমিকের যে সংকট চলছে, তা কাটাতে মরক্কো থেকে শ্রমিক আনছে ইতালি। এসব শ্রমিকের বিমান ভাড়া অগ্রিম পাঠাচ্ছে দেশটির সরকার। দেশটির কৃষি-খাত থেকে আসে মোট জিডিপির ২৫ শতাংশ অর্থাৎ ৪৪২ বিলিয়ন ইউরো।
হাজার হাজার প্রবাসী বাংলাদেশি এ খাতের সঙ্গে জড়িত থাকায় সরকারি উদ্যোগের সুফল ভোগ করছেন তারাও। এদিকে, বাংলাদেশে অবস্থান করা প্রবাসীদের অনেকেই ইতিমধ্যে ২টি চার্টার্ড বিমানে করে দেশ থেকে ফিরেছেন ইতালিতে। আগামী ২৩ ও ২৭ জুন আরও দুটি বিমানে বাংলাদেশি প্রবাসীদের ফেরার কথা রয়েছে।



