বিশ্ববাংলা
দেশে ফিরেছেন ৩৮১ সৌদি প্রবাসী

সৌদি আরবের রিয়াদ থেকে ৩৮১ জন প্রবাসী বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফিরে এসেছেন। রিয়াদের কিং খালেদ বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7 8 6 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
করোনা ভাইরাসের কারনে দেশটিতে প্রায় তিন মাস ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ আছে। এমতাবস্থায় বিপুল সংখ্যক প্রবাসী দেশটিতে আটকা পড়েন। নিজ খরচে দেশে ফিরতে ইচ্ছুকদের জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয়।
এছাড়া চলতি মাসের শেষের দিকে, জেদ্দা থেকে আরো একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশে আসার কথা রয়েছে।
সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি



