
দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮০ জন।
সোমবার, স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি আরো জানান, দেশে করোনা শনাক্ত হওয়ার ১০৬তম দিনে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৫ হাজার ৭৮৬। আর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭০২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ হাজার ৮৪ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ২৮৭টি। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লাখ ৫০ হাজার ৬৮৬ জন। আর এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৭৯২ জনের।
সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লাখ ৪১ হাজার ৯২৫ জন। সোমবার (২২ জুন) সকাল পর্যন্ত করোনার সার্বক্ষণিক পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাবে এই তথ্য জানা গেছে।



