দেশবাংলা

‌‌দিনাজপু‌রে ৫শ ছাড়ালো ক‌রোনা শনাক্তে‌র সংখ্যা

দিনাজপু‌রে হু হু ক‌রে বে‌ড়েই চ‌লে‌ছে ক‌রোনা রোগীর সংখ্যা। রোববার নতুন ক‌রে কো‌ভিড-১৯ প‌জে‌টিভ শনাক্ত হ‌য়ে‌ছেন আরো ১৫ জন। এ নি‌য়ে জেলায় মোট কো‌ভিড-১৯ প‌জে‌টিভ রো‌গির সংখ্যা দাঁড়া‌লো ৫০৭ জ‌নে।

ত‌বে গত ২৪ ঘন্টায় সুস্থ হ‌য়ে‌ছেন আ‌রো ৭ জন এবং মোট সু‌স্থর সংখ্যা দাড়া‌লো ২৩২ জ‌নে। গত ১৪ জুন রোববার থে‌কে ২১ জুন রোববার পর্যন্ত এই সাত‌দি‌নে ক‌রোনা রোগী শনা‌ক্ত হ‌য়ে‌ছে ৯৫ জন। এর বিপ‌রী‌তে ঐ সাত‌দি‌নে ক‌রোনা থে‌কে সুস্থ হ‌য়ে‌ছেন ৭৪ জন।

‌দিনাজপু‌রের সি‌ভিল সার্জন আব্দুল কুদ্দুছ জানান, পি‌সিআর ল্যা‌ব থে‌কে রোববার ১০৫ জ‌নের নমুনার রি‌পোর্ট আ‌সে যার ম‌ধ্যে নতুন ১৫ জ‌নের কো‌ভিড-১৯ প‌জে‌টিভ ফলাফল পাওয়া যায়। বিরামপুর উপ‌জেলায় ৭ জন, সদরে ৩ জন, চিরিরবন্দরে ২ জন, নবাবগঞ্জ‌ে ২ জন ও ঘোড়াঘাটে ১ জন ক‌রোনা রোগী শনাক্ত হ‌য়ে‌ছেন।

জেলার ১৩টি উপ‌জেলা‌ থে‌কে এ পর্যন্ত মোট ৫ হাজার ৯৬৯ জ‌নের নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে পি‌সিআর ল্যা‌বের ফলাফল এ‌সে‌ছে ৫ হাজার ৫৫৬ জ‌নের। জেলায় মোট ৫০৭ জন ক‌রোনা শনাক্ত হ‌লেও মোট সুস্থ হ‌য়ে‌ছেন ২৩২ জন এবং অ‌দ্যাব‌ধি ক‌রোনায় মৃত্যু হ‌য়ে‌ছে ৮ জন।

মন্জুর আলী, ‌দিনাজপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button