দেশবাংলা

টঙ্গীতে পুরাতন মাস্ক পুনরায় বিক্রি

টঙ্গীতে করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে বস্তা ভরে কেজি দরে ব্যবহৃত মাস্ক পুনরায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার বাসিন্দা আবুল হাসানের ছেলে মোঃ চুন্নু মিয়া। তিনি ৫ বছর ধরে টঙ্গীতে বসবাস করছেন। স্থানীয়রা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে হঠাৎ মাস্কের সংকট দেখা দিলে চুন্নু মিয়া এ ব্যবসা শুরু করেন।

তিনি রাজধানীর মিরপুর থেকে ব্যবহ্নত মাস্ক বস্তা ভরে কেজি দরে কিনে আনেন। এমন একটি সংবাদ বাংলা টিভির নিকট আসে। তখন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে অভিযুক্ত চুন্নু মিয়া বাংলা টিভির ক্যামেরা দেখে স্থানীয়দের সামনে সকল মাস্ক পুড়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button