বিশ্ববাংলা

অস্ট্রেলিয়ায় যেতে পারছেন না মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা

নতুন করে ভিসা না পাওয়ায়, অস্ট্রেলিয়ায় যেতে পারছেন না মেয়াদোত্তীর্ণ ভিসাধারী অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। নতুন করে ভিসা অনুমোদন দেয়া আপাতত স্থগিত রেখেছে অস্ট্রেলিয়া সরকার।

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায়, বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের নতুন করে ভিসা অনুমোদন দেয়া আপাতত স্থগিত রেখেছে অস্ট্রেলিয়া সরকার। ফলে, যাদের অস্ট্রেলিয়া যাওয়া প্রয়োজন, এমন অনেকেই যেতে পারছেন না দেশটিতে।

অপরদিকে, অস্ট্রেলিয়া থেকেও কোনো প্রবাসী বাংলাদেশী দেশে ফিরতে পারছেন না। সম্প্রতি অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হওয়ায়,জনসমাগমসহ বিভিন্ন ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির সরকার।

কিন্তু কয়েকদিন ধরে আমেরিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের সমর্থন জানাতে যে রালী করা হচ্ছে, সেখান থেকে নতুন করে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। ইদানিং প্রতিদিনই ২০ থেকে ৩০ জন আক্রান্ত হচ্ছেন সেখানে।

সংশ্লিষ্ট খবর

Back to top button