আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট প্রফেসর আলী রিয়াজ

আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রফেসর আলী রিয়াজ।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ, আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এআইবিএস এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আগামী ১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সংস্থাটির প্রেসিডেন্ট পদের মেয়াদ ৪ বছর।
আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ হলো মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান, যা বাংলাদেশ এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গবেষণা করে থাকে। বর্তমানে এআইবিএসের সদস্য ২৫টি বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে আছে ইউনিভার্সিটি অব শিকাগো, করনেল ইউনিভার্সিটি,অস্টিন ইউনিভার্সিটি অব টেক্সাস,জন হপকিন্স ইউনিভার্সিটি,কলাম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কেলে। বাংলাদেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সাথে, এআইবিএস সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্রাক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব ও নর্থসাউথ ইউনিভার্সিটি।



