
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩ হাজার ৪৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী এবং ১০ জন ঢাকা বিভাগের ও বাকি ২৭ জন অন্যান্য বিভাগের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৩১ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৮২ জনের। একই সময়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬জন।
মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪৫ টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ হাজার ৪৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬৫ জন। নতুন শনাক্ত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৯৯৪ জন। বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৯৫ জন। আক্রান্ত হয়েছেন ৯৩ লাখ ৬৯ হাজার ২২৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫০ লাখ ৬০ হাজার ৬০০ জন।



