বিশ্ববাংলা

করোনা: বিভিন্ন দেশে ১২৩৮ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কমিউনিটি সংগঠন ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রবাসে অন্তত ১ হাজার ২৩৮ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন।

সূত্র জানায়, বিশ্বের মধ্যে সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক মারা গেছেন। বুধবার পর্যন্ত শুধু সৌদি আরবেই করোনায় মৃত্যু হয়েছে অন্তত ৪১৫ জন বাংলাদেশির। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকির মুখে রয়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা।

এছাড়া সেখানে আরও কয়েকশো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।সৌদি আরবের পর সবচেয়ে বেশি প্রবাসী মারা গেছেন যুক্তরাজ্যে। সেখানে করোনায় মারা গেছেন অন্তত ৩০৬ জন বাংলাদেশি।

এদিকে যুক্তরাষ্ট্রে ২৭২ জন, সংযুক্ত আরব আমিরাতে ১০৪ জন, কুয়েতে ৪৫ জন, ওমানে ২০ জন, কাতারে ১৮ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, বাহরাইনে ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জন, স্পেনে ৫জন,  লিবিয়ায় ১ জন, পর্তুগালে ১ জন, গাম্বিয়ায় ১ জন, দক্ষিণ আফ্রিকায় ১ জন, মালদ্বীপে ১ জন ও কেনিয়ায় ১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশিরা করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেখানে এ পর্যন্ত ২৬ হাজারেরও বেশি বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেও কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। খবর: বাংলানিউজ

সংশ্লিষ্ট খবর

Back to top button