অন্যান্যবাংলাদেশ

আইসিডিডিআরবিতে করোনা পরীক্ষা

রাজধানীর মহাখালির আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) করোনা শনাক্তের পরীক্ষা শুরু করবে ২৬ জুন শুক্রবার থেকে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। আর রিপোর্ট দেয়া হবে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।

তবে করোনা পরীক্ষার জন্য আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি পরীক্ষায় খরচ পড়বে সাড়ে তিন হাজার টাকা। সিরিয়ালের জন্য অনলাইন ব্যাংকিং বা ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা জমা দেয়া যাবে।

এদিকে, বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে বলে আইসিডিডিআরবি-র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, রোগীর সঙ্গে কেবল একজন ব্যক্তি পরীক্ষার জন্য নির্ধারিত স্থানে যেতে পারবেন।

এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবশ্যই মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button