বিশ্ববাংলা
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, মোঃ সোহরাব হোসেন তুহিন নামে একজন প্রবাসী বাংলাদেশি। শনিবার বিকেলে, কুয়েতের স্থানীয় একটি হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এতে গাড়ির চালক ঘটনাস্থলে মারা গেলেও মোঃ সোহরাব হোসেন তুহিনকে হাসপাতালে নেয়ার পর, দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তুহিন বাংলা টিভির কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু’র ছোটভাই। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের পূর্ব হরিশপুর গ্রামে,বাবার নাম মোঃ জামাল উদ্দিন মানিক।
প্রায় ১৫ বছর আগে কুয়েতে যান এই রেমিট্যান্সযোদ্ধা। দেশটির সকল আইনি প্রক্রিয়া শেষে, মরদেহ দেশে পাঠাতে কুয়েত দুতাবাসের সহযোগিতা চেয়েছে, তার পরিবার।



