বিশ্ববাংলা
লেবাননে বাংলাদেশি নারীকর্মীর মৃত্যু

লেবাননে শারীরিক অসুস্থতাজনিত কারণে নাসিমা আক্তার নামে এক নারীকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
নাসিমা আক্তারের ছোট ভাই লেবানন প্রবাসী আলমগীর হোসেন জানান, দীর্ঘ ১২ বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে, নাসিমা বেগম গৃহকর্মীর ভিসায় লেবানন যান। গত ৫ মাস যাবত তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
পরে তার নিয়োগকর্তা এসে মরদেহ কামাল জুমলাত হাসপাতালে পাঠান। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে আছে। নাসিমা বেগমের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার সেঙ্গারচর উপজেলার দূর্গাপুর গ্রামে। তার বাবার নাম খলিলুর রহমান।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



