
আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখান করে সংসদের বাইরে বিক্ষোভ করেছে বিএনপির সংসদ সদস্যরা। বুধবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় সংসদের বাইরে বিক্ষোভ করেন তারা।
এসময় বিএনপির এমপিরা বলেন, সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে, বাজেট পাস করা হয়েছে। এসময় বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, তা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
এছাড়াও স্বাস্থ্যখাতে সরকারের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, বিএনপি’র সংসদ সদস্য হারুন অর রশিদ। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এখাতকে ঢেলে সাজানোর দাবিও জানান তারা।



