
প্রতিষ্ঠার ৯৯ বছর পূর্ণ করে, শতবর্ষে পা দিলো দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে মহামারিকাল হওয়ায় উদযাপনে নেই বর্ণাঢ্য আয়োজন।
বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবার স্বল্পপরিসরে দিবসটি উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সংক্ষিপ্ত কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেশ ও জাতির সার্বিক কল্যাণে উচ্চশিক্ষার সম্প্রসারণ ও অগ্রগতিতে নিবেদিত এ বিশ্ববিদ্যালয় জ্ঞানবিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে গবেষণা-কার্যক্রমকে উৎসাহিত করতে অঙ্গীকারবদ্ধ।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাতি পেলেও, বিশ্ব র্যাংকিং-এ দিনদিন পিছিয়ে পড়ছে বাঙালির স্বাধিকার আন্দোলনের সাথে জড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়টি। তবে মানোন্নয়নে চেষ্টা চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আর এতে সহায়তার আশ্বাস দিয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।



