যমুনায় পানি বৃদ্ধিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বুধবার সকাল থেকে বাহাদুরাবাদ পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে।
এছাড়া ৬ উপজেলার ৪২টি ইউনিয়নের ৩১২ গ্রাম ও ৫টি পৌরসভার ৩ লাখ ৮ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে, টানা বর্ষণ ও উজানের ঢলে বগুড়ায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সকালে সোনাতলা ও সায়িাকান্দির যমুনার পানি বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এদিকে, সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট ৩টি উপজেলার ১৪টি ইউনিয়নের ৯০ গ্রামের প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পরেছে এবং প্রায় ৬ শতাধিক পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে।
অন্যদিকে, সিরাজগঞ্জে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা। অভ্যন্তরীণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জেলায় ১ হাজার ৮শ হেক্টর জমির ফসল সম্পূর্ণ তলিয়ে গেছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলে প্রতিদিনই মানুষের বাড়ীঘর পানিতে নিমজ্জিত হচ্ছে।



