বিশ্ববাংলা
রিয়াদে বাংলাদেশি ডাক্তারের মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে ফারহানা হক নামে একজন বাংলাদেশি ডাক্তারের মৃত্যু হয়েছে। ফারহানা হকের বাড়ী বাংলাদেশের ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলায়।
ফারহানা হক সৌদি আরবের রিয়াদস্থ শিফা আল জাজিরা ক্লিনিকের জেনারেল ফিজিশিয়ান ছিলেন। ২০০৬ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি।
ফারহানা হকের সহকর্মী ডাঃ নাহিদা খানম সিমু জানান, গত ২৭ মে শ্বাসকষ্ট নিয়ে রিয়াদে সমিছি হাসপাতালের আইসিউতে ভর্তি হয়েছিলেন তিনি। গত সোমবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



