অন্যান্যবাংলাদেশ

দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি, গ্লোব বায়োটেকের

 

নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিনের পেছনে ছুটছে গোটা বিশ্বই। এরই মধ্যে বাংলাদেশেই সেটি আবিষ্কারের দাবি করেছে গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমনি দাবি করেছে কোম্পানিটির গবেষক দল।  সব কিছু ঠিক থাকলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই ভ্যাকসিন বাজারজাত করার পরিকল্পনার কথাও জানান তারা।

ঠিক ছয় মাস আগে চীনের উহানে শনাক্ত হয়েছিলেন করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সংক্রমণ ও মৃত্যুর ভয়ানক পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব।  দিন দিনই খারাপ হচ্ছে অনেক দেশের পরিস্থিতি।

এমন অবস্থায় এ  ভাইরাস থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের পেছনে ছুটছে সারা দুনিয়া।  এরই মধ্যে দেশীয় চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক দুপুরে এক সংবাদ সম্মেলনে, দাবি করে ভ্যাকসিন আবিষ্কারের। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভ্যাকসিনটি প্রাথমিকভাবে এনিমেল ট্রায়ালে এন্টিবডি তৈরিতে সক্ষম হয়েছে।  এর এই অবস্থাকে বড় অগ্রগতি বলে মনে করছেন তারা। এরপরই এটি মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালে যাবে বলেও আশা প্রকাশ করেন গবেষক দলের প্রধান ড. আসিফ মাহমুদ। সব ঠিক থাকলে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে এই ভ্যাকসিন বাজারজাত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button