
ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিকালে চুরির ঘটনা বেড়েছে। বিভিন্ন বাসা বাড়ি সহ করোনার জন্য বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্টানে হচ্ছে চুরি। স্কুলের নিরিবিলি পরিবেশে নেশাসক্তরা আড্ডা জামিয়ে বিভিন্ন অপকর্ম করছে। তবে পুলিশ বলছে চুরি সহ অপতৎপরতা প্রতিরোধে জোরদার তৎপরতা রয়েছে।
করোনা সংকটের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। এই সুযোগে নেশায় আশক্তরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরিবিলি জায়গায় জমাচ্ছে আড্ডা । তালা ভেঙ্গে স্কুলের বিভিন্ন জিনিষ নিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বৈশামোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে চুরির ঘটনা। তালা ভেঙ্গে চোরদল ১৬ টি ফ্যান, বৈদ্যুতিক সরঞ্জাম বেঞ্চ চাপকলের মাথাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায়। এছাড়া এ এলাকায় গরু ছাগল গবাদী পশু,বাসাবাড়িতেও চুরি হচ্ছে। নেশাখোরদের অপতৎপরতাসহ, চুরির ঘটনায় জনমনে সৃস্টি হয়েছে অসন্তোষ।
মাদক ও অপরাধমুক্ত পরিবেশের জন্য প্রশাসনের জোরদার তৎপরতার দাবী জানিয়েছেন এলাকাবাসী। চুরির ঘটনা প্রতিরোধে জোরদার তৎপরতা রয়েছে বলে দাবী করছে পুলিশ। স্কুলে চুরির ঘটনা স্বীকার করে সরাইল থানার ওসি জানান, বিভিন্ন স্থানে পুলিশী টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। করোনা সংকটে বিপর্যস্থ অবস্থা সর্বত্র । এ সময় নেশাখোরদের অপতৎপরতা সহ অপরাধ প্রবণতা প্রতিরোধে, সংশ্লিস্ট মহল যথাযথ দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা এলাকাবাসীর।
বাংলাটিভি/দেশবাংলা



