
সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে, শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এর আগে সকালে গণভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্য সচিব। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও রিমডেলিংয়ের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে এ কারখানাগুলো নতুন করে চালু হলে, নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানানো হয়। শ্রমিকদের পাওনা বুঝিতে দিতে, পাঁচ হাজার কোটি টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। মোট পাওনা টাকার ৫০ শতাংশ দেওয়া হবে নগদ। বাকি ৫০ শতাংশ, পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হবে। এতে শ্রমিকদের পারিবারিক সুরক্ষা নিশ্চিত হবে।
বাংলাটিভি/শহীদ



