অন্যান্যবাংলাদেশ

ডেঙ্গু নিধনে ১০ দিনব্যাপী চিরুনি অভিযান

ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ৫৪টি ওয়ার্ডে ফের ১০ দিনব্যাপী চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার অনলাইনে পাঠানো বার্তায় এ কথা জানিয়েছেন, মেয়র আতিকুল ইসলাম। এতে মেয়র জানান, গেল মাসে অভিযানে এসিড মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ চিহ্নিত হওয়ায় আবারো অভিযান চালানো হবে।

এদিকে, রাজধানীতে ক্রমশ বাড়ছে মশার উপদ্রব। বিভিন্নস্থানে জমে থাকা পানিতে বংশ বিস্তার করছে এডিস মশা। এতে করে, করোনার মধ্যেই ডেঙ্গুজ্বর আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

গত ৬ জুন থেকে ১০ দিনের চিরুনি অভিযান চালায় ডিএনসিসি। অভিযানে দেখা যায়, ঢাকা উত্তর সিটি এলাকায় শতকরা প্রায় ৬৭ ভাগ স্থাপনায় এডিসের বংশবিস্তারের উপযোগী পরিবেশ বিরাজমান। সেসময় ১০ দিনের চিরুনি অভিযানে এক হাজার ৬০১টি স্থাপনায় এডিসের লার্ভা পাওয়ায় ২৪ লাখ টাকার বেশি জরিমানাও করা হয়েছিল।

তাই ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে আগামীকাল থেকে ৫৪টি ওয়ার্ডে আবারো ১০ দিনব্যাপী চিরুনি অভিযান শুরু করা হবে বলে, জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এসময়, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শও দেন মেয়র।

মাসুদ সুমন, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button