আন্তর্জাতিকএশিয়া

হঠাৎ লাদাখ সফরে নরেন্দ্র মোদি

পরিস্থিতি পর্যবেক্ষণে লাদাখ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাদাখের লেহ সামরিক ঘাঁটিতে সকাল ১০টায় পৌঁছান তিনি। তার এ সফরের সিদ্ধান্ত অনেকটা হঠাৎ করেই।

তিন বাহিনীর প্রধান সিডিএস জেনারেল বিপিন রাওয়াত এবং স্থলবাহিনীর প্রধান মনোজ মুকুন্দ নরবণেকে সঙ্গে নিয়ে লাদাখে যান প্রধানমন্ত্রী। তার এই আচমকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেজ্ঞরা। লেহ থেকে তিনি এলএসি-র দিকে গিয়েছেন বলেও এনডিটিভির খবরে বলা হয়েছে।

এলএসিতে ভারতীয় বাহিনীর যে সব সীমান্ত চৌকি রয়েছে, সেগুলোর কয়েকটিতে প্রধানমন্ত্রী যান এবং সীমান্তে মোতায়েন জওয়ানদের সঙ্গে কথা বলেন মোদি। ১৫ জুন রাতে গালওয়ানের সংঘর্ষে যে জওয়ানরা জখম হয়েছিলেন, তাঁদের সঙ্গেও প্রধানমন্ত্রী ইতিমধ্যেই লেহতে দেখা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button