বিশ্ববাংলা

সিডনিতে প্রথম কোনো বাংলাদেশি করোনা আক্রান্ত

অস্ট্রেলিয়ার সিডনিতে, প্রথমবারের মতো কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে গত ১১ জুন মেলবোর্নে আসেন।

এর আগে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষ করে, সিডনি ফেরেন গত ২৬ জুন। তিনি সিডনিতে পৌঁছে ২৮ ও ২৯ জুন কর্মরত ছিলেন। বেলমেইন উলওয়ার্থস সুপার মার্কেটে কর্মস্থলে অসুস্থ বোধ করলে সহকর্মীরা, তাকে করোনাভাইরাস পরীক্ষার পরামর্শ দিয়ে বাসায় পাঠিয়ে দেন।

পরে পরীক্ষায় করোনা পজিটিভ আসায়, তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তির সম্ভাব্য সংস্পর্শে আসা ঐ কর্মক্ষেত্রের ৫০ জন সহকর্মীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button