বিশ্ববাংলা
লন্ডনের বেঙ্গল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে খাদ্য বিতরণ

লন্ডনের বেঙ্গলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে করোনায় সংক্রমণপ্রবণ ৩৫০ জনের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।
গত বুধবার চতুর্থবারের মতো বেঙ্গলি ওয়ার্কাস এসোসিয়েশন, সুরমা সেন্টারইউকের উদ্যোগে সকল কমিউনিটির করোনা সংবেদনশীলদের ঘরে ঘরে ফুড পার্সেল পৌছে দেয়া হয়।
ফুড পার্সেল প্রস্তুতি ও বিতরণের সময় উপস্থিত ছিলেন সুরমার চেয়ারম্যান ছালিক আহমেদ, কাউন্সিলর নাছিম আলী, কাউন্সিলর আনা রাইট, কাউন্সিলর রবার্টতু, সুরমার ডাইরেক্টর বৃন্দের মাধ্যে সেলিম আহমেদ, মুকুল হীরা, জালাল আহমেদ, আব্দুল মুহিত ও জামাৃল আহমেদ, সেন্টার ম্যানেজার সাহনাজ আহমেদসহ আরো অনেকে।
বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মাসে অন্তত ২ বার এ কার্যক্রম পরিচালনা করা হবে। সুরমার চেয়ারম্যান ছালিক আহমেদ, এ কার্যক্রমের সাথে যুক্ত সকল স্বেচ্ছাসেবীকে ধন্যবাদ জানান।



