বিশ্ববাংলা
সৌদিতে করোনায় ৭ বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এখন পর্যন্ত ৭ বাংলাদেশি চিকিৎসকসহ প্রায় ৫০০ এর বেশি প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রিয়াদের সিমুছি হাসপাতালে প্রায় ২৩ দিন ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর মারা গেছেন ডা. তানিয়া হক।
এছাড়া সম্প্রতি রিয়াদে ডা. রনক মোহাম্মদ শফিউল্লাহ, ডা. মো. আনোয়ার উলহাসান,মদিনায় ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, জেদ্দায় ডা. আবদুর রহিম ও মদিনায় ডা. মোহাম্মদ আফাক হোসেইন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
সৌদি আরবে অন্যান্য কমিউনিটির তুলনায় বাংলাদেশিদের মৃত্যুহার বেশী হওয়ার কারন হিসেবে চিকিৎসকরা ৩ টি বিষয়কে দায়ী বলে মনে করছেন। অসচেতনতা, আইন অমান্য করার প্রবনতা এবং পেশাগত বাধ্যবাধকতা। সৌদি আরবে এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৪ হাজার ২২৫ জন।



