ইতালীতে শুরু হতে যাচ্ছে বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

ইতালীর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেনিসে শুরু হতে যাচ্ছে বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০। সম্প্রতি বিধিনিষেধ তুলে নেওয়ায় আয়োজিত হচ্ছে ছোট আকারের বিভিন্ন ধরনের জনসমাগম।
জানা যায়, প্রতিবছরের মতো এবছরও এই টুর্নামেন্টে অংশ নেবে ভেনিস, পাদোভা, মনফলকন সহ ইতালীর অন্যান্য শহরের বেশ কিছু ক্রিকেট টিম। করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন চলাচলে নিষেধাজ্ঞা সহ নানা বিধিনিষেধ থাকায় ঘরবন্দী মানুষ বিরক্ত হয়ে পড়েছিলেন।
সম্প্রতি বিধিনিষেধ তুলে নেওয়ায় আয়োজিত হচ্ছে ছোট আকারের বিভিন্ন ধরনের জনসমাগম। এরই ধারাবাহিকতায় ভেনিসের জনপ্রিয় এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। টানা তিনবার “এনটিএস” এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়।
এবছর এই নামে কোনো দল গঠন না করে, ভৈরব ক্রিকেট একাদশ নামে দল গঠন করেটুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন টিম ম্যানেজার সুলেমান হোসাইন।



