আওয়ামী লীগরাজনীতি
শ্রমিকের বেতন-ভাতা ঈদের আগেই পরিশোধের আহ্বান: কাদের

করোনাভাইরাসের বিস্তার রোধে তৈরি পোষাক শিল্প ও অন্যান্য শিল্প কারখানাগুলোতে ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি দিতে বিজেএমইএ এবং বিকেএমইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় ঈদুল আজহার তিনদিন আগে থেকে সড়ক মহাসড়কে পণ্যবাহি ট্রাক, কাভার্ডভ্যান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তবে কৃষি, শিল্প ও রপ্তানীমুখী পণ্যসহ জরুরী সেবাগুলো এর আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, ঈদের আগে পরে ৮ দিন সড়ক-মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে। এছাড়া সড়ক-মহাসড়কে ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।



