আন্তর্জাতিকএশিয়া

লাদাখে সেনা সমাবেশ আরো বাড়িয়েছে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচমকা সফরের পর শুক্রবার লাদাখে সেনা সমাবেশ আরো বাড়িয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সবমিলিয়ে পূর্ব লাদাখে এই মুহূর্তে ভারতের সেনা সমাবেশ বেড়ে দাঁড়িয়েছে চার ডিভিশনে।

প্রতি ডিভিশনে সাধারণত ১৫ থেকে ২০ হাজার সৈন্য থাকে। টাইমস অব ইন্ডিয়া বলছে, লাদাখে মে মাসের আগে মাত্র এক ডিভিশন সেনা ছিল। এখন সেখানে‌ চার ডিভিশন মিলিয়ে প্রায় ৮০ হাজারের কাছাকাছি ভারতীয় সেনা মোতায়েন রয়েছে।

সূত্রের বরাতে তারা বলছে, নতুন ডিভিশন এসেছে উত্তর প্রদেশ থেকে। শুধু সেনা সমাবেশ নয়, সেইসঙ্গে সমরাস্ত্র, যুদ্ধের সরঞ্জামও বাড়ছে।

এর আগে শুক্রবার লাদাখে দাঁড়িয়ে সরাসরি চীনকে কড়া বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আগ্রাসনের দিন শেষ, এখন প্রগতির যুগ। ইতিহাস সাক্ষী আগ্রাসনকারীরা সবসময় ধ্বংস হয়েছে। আগ্রাসনের নীতিতে যার রয়েছে তারা শান্তির পক্ষে বিপদের কারণ।

সংশ্লিষ্ট খবর

Back to top button