বিশ্ববাংলা
ফ্রান্সে প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর শারমিন হক

ফ্রান্সে প্রথম বাংলাদেশি নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন শারমিন হক।
জানা যায়, দেশটিতে করোনা সংকটে স্থগিত হওয়া পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে তিনি একটি পৌরসভা থেকে কাউন্সিলর নির্বাচিত হন। নির্বাচিত শারমিন হক ছাড়াও অনেক বাংলাদেশি এতে অংশ নেন।
নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেয়া বাংলাদেশিরা বলেছেন, তাদের দেখে নতুন প্রজন্ম যেন মূলধারার রাজনীতির সাথে যুক্ত হতে উৎসাহিত হয়, সে লক্ষ্যে কাজ করছেন তারা। প্রশাসনিকভাবে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়া জরুরী বলেও মত দেন তারা।
ভোট ও সমর্থন দাতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশি কমিউনিটির জন্য কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন নবনির্বাচিত কাউন্সিলর শারমিন হক।



