অন্যান্যবাংলাদেশ

মৃত্যু ছাড়ালো দুই হাজার, শনাক্ত ১ লক্ষ ৬২ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘন্টায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই পর্যন্ত প্রাণহানি হলো ২ হাজার ৫২ জনের। আর, নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। ফলে, মোট শনাক্ত হয়েছেন এ পর্যন্ত ১ লক্ষ ৬২ হাজার ৪১৭ জন।

রবিবার (৫ জুলাই) দেশে করোনা শনাক্ত হওয়ার ১২০তম দিনে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরো বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩৯৬৪ টি।

আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৯৮৮ টি। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯০৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭২ হাজার ৬২৫জন। এছাড়া গত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৫৫ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। আর, এ সময়ে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৬৮ শতাংশ।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারা বিশ্বে এরইমধ্যে ১ কোটি ১৩ লক্ষ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর, এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩৩ হাজারের বেশি মানুষের।

সংশ্লিষ্ট খবর

Back to top button