দেশবাংলা

উজানে বেড়েছে ভাঙন, ভাটির দিকে প্লাবিত

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজানে নদ-নদীর পানি কিছুটা কমলেও বেড়েছে ভাঙন, আর ভাটির দিকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি গতকালের চেয়ে ১৭ সেন্টিমিটার কমে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এলাকায় ৩ লাখ ৯৭ হাজার মানুষ এখানো পানিবন্দি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার ৪৪ সেন্টিমিটার ওপরে। সকাল থেকে হার্ডপয়েন্টে ২৪ এবং কাজিপুরে ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা।

এদিকে সদর উপজেলার শিমলা স্পার বাঁধ ২ এর মাটির অংশ ৭০ মিটার নদীতে ধ্বসে যাওয়ায় আতঙ্কে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। জেলার ৫ উপজেলার ৩৩টি ইউনিয়ন ও পৌরসভার নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চল প্লাবিত হয়ে ১ লাখ ৫৯ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

অন্যদিকে, মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় আরিচা যমুনা পয়েন্টের পানি ৫সেন্টিমিটার কমে বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অভ্যন্তরীন নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় পানি ঢুকে পড়ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button