আন্তর্জাতিকএশিয়া

জাপানে বন্যা ও ভূমিধসে নিহত ২০ জনের বেশি

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়ুশোতে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসে হতাহতের ঘটনা ঘটেছে। এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

বন্যা কবলিত একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাপানের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

ইতোমধ্যে দুই লাখ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে সহায়তার জন্য পাঠানো হয়েছে দশ হাজার সেনা সদস্য। বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপানের কুমামোটো ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হেনেছে বৃষ্টিপাত ও বন্যা।

কুমামোটো’র গভর্নর ইকুয়ো কাবাশিমা সাংবাদিকদের জানিয়েছেন, নার্সিং হোমে আক্রান্তদের মৃত অবস্থায় পাওয়া গেছে। জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ধরনের বৃষ্টিপাত ওই অঞ্চলে আগে কখনো দেখা যায়নি। আশ্রয়প্রার্থী এক নারী বলেন, এই ধরনের শক্তিশালী বৃষ্টিপাতের কথা তিনি আগে কখনো কল্পনা করেননি দেখেননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button