বিশ্ববাংলা
টরেন্টোতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

কানাডার টরেন্টোতে নয়ন দাস নামে এক বাংলাদেশি শিক্ষার্থী রহস্যজনকভাবে মারা গেছেন। নয়নের ছোট ভাই চয়ন দাস এই রহস্যজনক মৃত্যুর কারণ তদন্তের আবেদন জানিয়েছেন।
নয়ন দাস টরন্টোশহরের স্কারবরো এলাকার একটি ভাড়া-বাড়িতে থাকতেন। ১ জুলাই ওই ভাড়াবাড়ি থেকেটরন্টো পুলিশ তার লাশ উদ্ধার করেমর্গে পাঠিয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানাতে পারেনি দেশটির প্রশাসন।
নয়নবাঘেরহাট জেলার কচুয়াথানার বাধাল গ্রামের সঞ্জীবন দাসের ছেলে। বিয়ের ৪ মাস পরে ২০১৮ সালে, নয়ন কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
টরন্টোয় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ নয়নের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে জানান, পুলিশকে তার মৃত্যুর কারণউদঘাটনে সর্বাত্মক সহযোগিতা করবে কনস্যুলেট।



