বিশ্ববাংলা

ইতালীর গণমাধ্যমে বাংলাদেশিদের আইন অমান্য করার প্রবণতার সমালোচনা

ইতালীর গণমাধ্যমে আবারও বাংলাদেশিদের আইন অমান্য করার প্রবণতার সমালোচনা করা হয়েছে। গত ১৭ ও ২৪ জুন বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে রোমসহ ইতালির আরও দুইটি শহরে যাওয়া ৭ জন বাংলাদেশির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সঙ্গে এক নারীরও করোনা শনাক্ত হয়, তিনি লন্ডন থেকে ইতালিতে আসেন।

দেশটির ফরতা ফূর্বা নামক এলাকায় একই বাসায় তিন বাংলাদেশির করোনা শনাক্ত হয়েছে। জানা যায়, তাদের একজন বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে সম্প্রতি ইতালি যান। করোনা শনাক্তের খবরে পুলিশ ওই বাসায় তালা লাগিয়ে দেয়। বাংলাদেশিরা অসচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস ছড়াচ্ছে, এমন অভিযোগ এনেছে ইতালীর বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।

এ ব্যাপারে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, বাংলাদেশ থেকে যেসব প্রবাসী ফিরেছেন সবাই যেন ইতালি সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলেন। তা না হলে একদিকে যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সংক্রমণ বৃদ্ধি পেলে বাংলাদেশিদের দোষারোপ করার সুযোগ পাবে ইতালি সরকার।

এদিকে, ইতালিতে করোনা পরিস্থিতি গত দুইমাস ধরে উন্নতির দিকে। মৃত্যু ওআক্রান্তের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে। এর ফলে স্থানীয়দের মাঝেস্বস্তি ফিরেছে। ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যেচাটার্ড ফ্লাইটে আসা ৭ বাংলাদেশির করোনা শনাক্ত হলে বিষয়টি ফের সমালোচনার ঝড় তোলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button