কুয়েতে আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশিরা

কুয়েতে করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। গত ৩০ জুন দ্বিতীয় ধাপে কিছু সংখ্যক প্রতিষ্ঠান চালু হলে অল্প কিছু প্রবাসী কাজ ফিরে পেয়েছে। তবে বেশিরভাগ প্রবাসী এখনও কর্মহীনবেকার অবস্থায় দিন কাটাছে।
তারা নিজেদের খারাপ পরিস্থিতি ও দেশে পরিবারের কষ্টের কথা শুনে দুশ্চিন্তা ও হতাশায় অনেকেই অসু্স্থ হয়ে পড়েছেন। অর্থের অভাবে ভালোভাবে চিকিৎসাও করাতে পারছেন না। চলমান পরিস্থিতিতে দেশটিতে থাকা খাওয়ার-খরচ জোগাতে হিমশিম খাচ্ছেকর্মহীন এসব বাংলাদেশি।
অনেকেই একেবারে দেশে চলে যেতে চান, কিন্তু ফ্লাইট বন্ধথাকায় যেতে পারছেন না। এমতাবস্থায় বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন প্রবাসীরা।
এদিকে টানা প্রায় চারমাস লকডাউনের পর দেশটির মন্ত্রিপরিষদ, প্রবাসীঅধ্যুষিত এলাকা মাহবুল্লাহ ও জিলিব আল সুয়েখে আগামী ৯ জুলাই থেকে লকডাউনখুলে দেয়ার ঘোষণা দিয়েছে।



