আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মাঝ আকাশে ২ বিমানের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের উত্তর ইডাহো এলাকায় মাঝ আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষের পর একটি লেকের ওপর ভেঙে পড়েছ বিমান দুটি। দুই বিমানের ৮ জন আরোহীর কেউই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। দুটি মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরো ছয়জন।

বার্তা সংস্থা সিএনএন জানায়, রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত কোউর ডি’এলিন লেকে বিমান দুটি ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে মাটি থেকে প্রায় ৮০০ ফুট ওপরে উড়ছিল দুটি বিমান। হঠাৎ মুখোমুখি সংঘর্ষে একটি বিমানের কেবিনের ভেতরে ঢুকে যায় আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের পানিতে ডুবে যায়।

পানিতে ডুবে যাওয়ার আগে দুজনের লাশ উদ্ধার করা হয়। এখনও ৬ জন নিখোঁজ রয়েছন। লেকের পানিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই বেঁচে নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button