ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্রে আগুন

ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্রে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, এ আগুনে প্রকল্প এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি হয়, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দেশটির পারমাণবিক কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানান, নাতানজে পারমাণবিক কেন্দ্রের আগুনের কারণ জানা গেলেও, এর বিস্তারিত আরো কিছু জানা বাকি। তবে আগুনে যেসব যন্ত্রপাতি পুড়ে গেছে সেগুলোর জায়গায় আরো উন্নত যন্ত্রপাতি সংযোজন করা হবে, বলে জানিয়েছেন তিনি।
পারমাণবিক কেন্দ্রটির সেন্ট্রিফিউজ সংযোজন ওয়ার্কশপে আগুন লেগেছিলো বলে জানা যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা এ দুর্ঘটনার জন্য সাইবার নাশকতাকে দায়ী করছেন।
প্রসঙ্গত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সেন্ট্রিফিউজ ব্যবহৃত হয়। এছাড়া এটি রিয়েক্টর এবং পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার করা হয়। ইরানে গত কয়েক সপ্তাহ ধরে আরো কয়েকটি জায়গায় আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



