বিশ্ববাংলা

ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি দেশে ফিরেছেন

ভিয়েতনামে আটকে পড়া ১১ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। শুক্রবার ভিয়েত জেট এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ওই প্রবাসীদেরকে ফিরিয়ে আনা হয়। এসব প্রবাসী কোভিড-১৯ মহামারির কারণে ভিয়েতনামে আটকে পড়েছিলেন।

বাংলাদেশে আটকে পড়া ভিয়েতনামের নাগরিকদের ফিরিয়ে নেয়ার  জন্য ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় এবংঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাস এই বিশেষ ফ্লাইটের আয়োজন করে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় ও ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুরোধে ভিয়েতনামসরকার সেদেশে আটকে পড়া বাংলাদেশিদের এই ফ্লাইটে ফেরত পাঠাতে সম্মত হয়।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ২ জন দেশটিতে কর্মরত ছিলেন। আর বাকি ৯ জনকে মিথ্যা চাকরীর প্রলোভন দেখিয়ে দেশটিতে নিয়ে যাওয়া হয়েছিলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button