বিশ্ববাংলা

কাতারে নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা

কাতারে করোনা সংক্রমণের কারনে জারি করা বিভিন্ন নিষেধাজ্ঞায় বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দেশটিতে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বেশ ভাল অবস্থানে ছিলেন কিন্তু বর্তমানে মহামারি ভাইরাসের কারণে সরকারী নানা বিধিনিষেধ জারি থাকায় ব্যাবসায় সৃষ্টি হয়েছে নতুন নতুন সংকট। দেশটিতে দীর্ঘ চার মাস ধরে স্বাভাবিক চলাচল বন্ধ থাকায় রেস্টুরেন্টে ব্যবসায় ধস নেমেছে।

বর্তমানে কিছু রেস্টুরেন্ট খোলার অনুমতি দেয়া হলেও বসে খাওয়ার অনুমতি না থাকায় শুধুমাত্র পার্সেল বিক্রি করে দোকান ভাড়া এবং কর্মচারীদের বেতন দিতে পারছেন না প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। এমতাবস্থায় কাতার সরকার ও বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়ে আবেদন জানিয়েছেন।

জানা যায়, দেশটিতে এ পর্যন্ত ১২ হাজার বাংলাদেশিসহ প্রায় ১ লাখ মানুষ করোনায়আক্রান্ত হয়েছেন। এছাড়া ২০ জন বাংলাদেশি সহ মোট ১২৩ জন এ ভাইরাসে মারা গেছেন ।

সংশ্লিষ্ট খবর

Back to top button