আওয়ামী লীগরাজনীতি
বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি: প্রমাণ হলে ‘হত্যা মামলা’ হবে

বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যুর বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হলে এ সংক্রান্ত অবহেলাজনিত মামলাটি ‘হত্যা মামলা’ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই তথ্য জানান তিনি। লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিমন্ত্রী।
তবে, লঞ্চ দুর্ঘটনার জন্য কারা দায়ী বা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা বলেননি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রফিকুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত কমিটি সোমবার রাতে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়া হয়।



