বিশ্ববাংলা
ফ্রান্সে ফিরতে শুরু করেছেন আটকে পড়া প্রবাসীরা

করোনা ভাইরাসের কারণে দেশে ছুটি কাটাতে এসে আটকে পড়া প্রবাসীরা ফ্রান্সে ফিরতে শুরু করেছেন। তবে করোনার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির সামগ্রিক ব্যবসাবাণিজ্যে।
জানা যায়, ইতিমধ্যে ৩ টি চার্টার্ড ফ্লাইটে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ফ্রান্সে পৌছেছেন। আটকে পড়া বাকিদেরও আনার উদ্যোগ নেয়া হচ্ছে। ফ্রান্সে এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ব্যাপকহারে কমে এসেছে। তবে করোনার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির সামগ্রিক ব্যবসাবাণিজ্যে।
এইসময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের প্রতিষ্ঠান খোলা হলেও আগের মতক্রেতা নেই। তবে ব্যাবসায়ীরা আশা করছেন, করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে আবারও জনজীবন স্বাভাবিক হয়ে আসবে। আগের মতই ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে।



