বিশ্ববাংলা

পুনরায় আমিরাত দূতালয়ে নিযুক্ত হলেন আবু জাফর

আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর রোববার দুবাই পৌছেছেন। আমিরাত এয়ারলাইন্সের ‘ইকে-১২৮’ফ্লাইটেতিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। জনাব আবু জাফর এর আগে অস্ট্রিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

মোহাম্মাদ আবু জাফর ১৯৯১ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে নেদারল্যান্ডস, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, দুবাই ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা করেছেন। ইতিপূর্বে তিনি দুবাই বাংলাদেশ কনস্যুলেটে কর্মরত ছিলেন। তার দুবাইতে পুনরায় আগমনে প্রবাসীরা আনন্দ প্রকাশ করেছেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দুবাইতে নিয়োজিত বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ ইকবাল হোসেন খান সহ আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ আবুজাফর চৌধুরী, মাহতাবুর রহমান নাছির সিআইপি, আইয়ুব আলী বাবুল, ইঞ্জিনিয়ার শহিদুলইসলাম, সাইফউদ্দিন আহাম্মেদ, জাকিরহোসেন,  নাছির উদ্দিন কাউছার, আব্দুল মান্নান, মিসেস মাহতাবসহ আরো অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button