আওয়ামী লীগরাজনীতি
১৪ দলের মুখপাত্রের দায়িত্ব পেলেন আমির হোসেন আমু

১৪ দলের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। ১৪ দলের শরীক নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে এ দায়িত্ব দেন।
আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে যথাযথ ভূমিকায় দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন নেতারা। এর আগে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ছিলেন নেতা আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। সম্প্রতি তার মৃত্যুর পর সে দায়িত্ব পেলে আমির হোসেন আমু।



