বিশ্ববাংলা

যুক্তরাজ্যের বিলবোর্ডে বাংলাদেশি কন্যা

গত ৫ জুলাইয়ে ‘যুক্তরাজ্যে বর্ষসেরা চিকিৎসক বাংলাদেশী বংশোদ্ভূত ফারজানা’ শিরোনামে বাংলা টিভি ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত সংবাদের সংশোধনী প্রসঙ্গে।

সংশোধনী: যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ (ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস) লন্ডনের বিভিন্ন যায়গায় টানিয়েছে বিশাল বিলবোর্ড। সেই বিলবোর্ড জুড়ে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. ফারজানা হোসেইন। ব্রিটিশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ ‘ইউকে ইন বাংলাদেশ’ শেয়ার করেছে এমন একটি ছবি।

যুক্তরাজ্যের একজন চিত্রকার, ফ্যাশন ফটোগ্রাফার  ও র‌্যাঙ্কিং এজেন্সির পরিচালক জন র‌্যাকিং ওয়েডেল যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ (ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস) কে ধন্যবাদ ও সন্মান জানিয়ে এনএইচএস এর ১২ জন করোনা যোদ্ধার ছবি তুলে এনএইসএসকে উপহার হিসেবে প্রদান করেন।

সেখানে বিলবোর্ডের সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন ডাক্তার ফারজনা। করোনা মহামারি মোকাবেলায় কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই সেখানে অন্যদের সঙ্গে জায়গা করে নিয়েছেন ডাক্তার ফারজানা। তিনি ২০১৯ সালে যুক্তরাজ্যে তিনি একটি এ্যাওয়ার্ডও অর্জন করেন। সেখানকার স্বাস্থ্য বিভাগের একজন নিবেদিত কর্মী তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button